ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবদেক, রাজশাহী
  • সর্বশেষ আপডেট ০১:৫১:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / 17

বাস মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে রাজশাহী থেকে ঢাকাগামী সকল দূরপাল্লার বাস চলাচল আকস্মিকভাবে বন্ধ রয়েছে। পূর্বঘোষণা ছাড়া হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীগামী সাধারণ যাত্রীরা।

পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জানা যায়, মূলত রাজশাহী এবং নাটোর জেলা বাস মালিকদের মধ্যে সৃষ্ট বিরোধের জেরেই এই বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে, যাত্রীদুর্ভোগ চরমে পৌঁছানোয় উদ্ভূত পরিস্থিতি নিরসনে দ্রুত পদক্ষেপ নিয়েছে প্রশাসন। সংকট সমাধানে আজ দুপুর ২টায় রাজশাহী জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে এক জরুরি যৌথ সভার আহ্বান করা হয়েছে।

জানা গেছে, গুরুত্বপূর্ণ এই বৈঠকে নাটোরের বাস মালিক ও শ্রমিক সমিতি এবং রাজশাহীর বাস মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক করতে সভায় উপস্থিত থাকবেন নাটোর ও রাজশাহীর জেলা প্রশাসক।

সংশ্লিষ্টরা আশা করছেন, আজকের এই যৌথ বৈঠক থেকেই মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের অবসান ঘটবে এবং দ্রুততম সময়ের মধ্যে পুনরায় রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ

সর্বশেষ আপডেট ০১:৫১:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬