ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জেল খেটে বিমানবন্দরে নেমেই সাগরের মৃত্যু

নিজস্ব প্রতিবদেক, ফেনী
  • সর্বশেষ আপডেট ১২:২৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 188

কুয়েত থেকে জেল খেটে দেশে ফিরে বিমানবন্দরে নেমেই নুরুল ইসলাম সাগর (৩৫) নামে ফেনীর এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ শালধর গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে। তাঁর দুই শিশুসন্তান রয়েছে। নুরুল ইসলাম চিথলিয়া ইউনিয়ন ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সহসভাপতি ছিলেন।

নুরুল ইসলামের পরিবার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর অনেকটা বাড়িছাড়া ছিলেন ছাত্রলীগ (নিষিদ্ধ ঘোষিত) নেতা নুরুল ইসলাম। ২০২৫ সালের আগস্ট মাসে কর্মসংস্থানের সন্ধানে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে চলে যান তিনি। সেখানে বৈধ কাগজপত্র না থাকায় পুলিশের হাতে বন্দি হয়ে ১৫ দিন জেল খাটেন। কারাভোগ শেষে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয়। শনিবার দিবাগত রাত একটার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর হঠাৎ তার বুকে ব্যথা শুরু হয়। বিমানবন্দরের দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত দুইটার দিকে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। পরে তার সঙ্গে থাকা পাসপোর্টের ঠিকানা অনুযায়ী গ্রামের বাড়িতে খবর পাঠায় পরশুরাম থানা পুলিশ।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিমানবন্দর পুলিশের দেয়া তথ্যমতে আমরা পরিবারের নিকট সাগরের মৃত্যুর খবর পৌঁছে দিই।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জেল খেটে বিমানবন্দরে নেমেই সাগরের মৃত্যু

সর্বশেষ আপডেট ১২:২৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬