ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৩১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / 94

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন সংক্রমণ ও সন্দেহভাজন রোগীর সংখ্যাও বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

দেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে একজন এবং হাম সন্দেহে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১,১৯৭ জন। আর ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩,৬০৬ জনে।

একই সময়ে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৬৫ জন। ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা ৩,৪৪৩ জন।

এ সময়ের মধ্যে সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫,৩২৬ জন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১২,৩৯৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে একজনের মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত এ রোগে মোট ৩৬ শিশুর মৃত্যু হয়েছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮১ জনে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সর্বশেষ আপডেট ০৪:৩১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬