বাংলার ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

- সর্বশেষ আপডেট ০৯:৫৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / 136
পহেলা বৈশাখের আয়োজনে অংশ নিয়ে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের ভূয়সী প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। প্রথমবার এ উৎসবে অংশ নিয়ে তিনি উচ্ছ্বাসও প্রকাশ করেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে নববর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ যেভাবে তার সংস্কৃতি ধরে রেখেছে, তা সত্যিই প্রশংসনীয়।
বিকেল থেকেই উৎসবমুখর হয়ে ওঠা এই আয়োজনে ছিল বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও চিত্রপ্রদর্শনী। সন্ধ্যার দিকে সেখানে উপস্থিত হয়ে রাষ্ট্রদূত দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠান ঘুরে তিনি স্থানীয় শিল্পীদের চিত্রকর্ম পরিদর্শন করেন এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন। বাংলাদেশের এই প্রাণবন্ত উৎসব তাকে মুগ্ধ করেছে বলেও জানান তিনি।
রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে এটিই তার প্রথম পহেলা বৈশাখ উদযাপন। নতুন এই অভিজ্ঞতা তাকে বেশ আনন্দিত করেছে বলে মন্তব্য করেন তিনি।
































