ঢাকা ০৮:১২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলে ভর্তি প্রক্রিয়ায় লটারি মেধা নির্ধারণ করে না: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:২৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / 110

স্কুলে ভর্তি প্রক্রিয়ায় লটারি পদ্ধতি নিয়ে চলমান বিতর্কের মধ্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এ পদ্ধতি প্রকৃত মেধা নির্ধারণ করতে পারে না। একই সঙ্গে এটি ধনী-গরিবের ব্যবধানও কমাতে সক্ষম নয় বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানটি এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভা হিসেবে আয়োজন করা হয় বলে জানা গেছে।

লটারি পদ্ধতি বাতিলের পর সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ নিয়ে নানা অভিযোগ উঠলেও বাস্তবতা ভিন্ন। তার দাবি, লটারির মাধ্যমে ভর্তির ক্ষেত্রে সব শিক্ষার্থী সমানভাবে সুযোগ পায় না; কোথাও কোথাও পক্ষপাত বা প্রভাব কাজ করে বলে তিনি অবগত আছেন।

মন্ত্রী আরও বলেন, লটারি কখনোই মেধাবী ও অমেধাবীর পার্থক্য নির্ধারণ করতে পারে না। বরং শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে ভিন্ন পদ্ধতির প্রয়োজন রয়েছে বলে ইঙ্গিত দেন তিনি।

এ সময় তিনি প্রশ্ন তোলেন, স্থানীয় ভালো শিক্ষাপ্রতিষ্ঠান থাকা সত্ত্বেও কেন অনেক অভিভাবক সন্তানদের দূরের স্কুলে পাঠাতে চান। এতে শিক্ষকদের ভূমিকা নিয়েও ভাবার প্রয়োজন আছে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির। এতে বিভিন্ন শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

স্কুলে ভর্তি প্রক্রিয়ায় লটারি মেধা নির্ধারণ করে না: শিক্ষামন্ত্রী

সর্বশেষ আপডেট ০৩:২৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬