ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা’ আইন বাতিল

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:৩৫:০১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 159

আজ জাতীয় সংসদে ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯’ বিলিত করা হয়েছে। নতুন বিলের মাধ্যমে এই পরিবারের সদস্যদের জন্য বরাদ্দকৃত বিশেষ নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সুবিধা বাতিল করা হলো।

বুধবার (৮ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ সংসদের ১১তম দিনে কণ্ঠভোটে বিলটি পাস হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশটি বিল আকারে সংসদে উত্থাপন করেন।

বিবৃতিতে বলা হয়েছে, ২০০৯ সালের ১৫ অক্টোবর গেজেট আকারে এই আইন জারি হয়েছিল। ২০১৫ সালের ২৫ মে পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা ও সুবিধা প্রদানের জন্য একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। আইনটি শুধুমাত্র একটি পরিবারের জন্য সুবিধা প্রদান করায় এটি বৈষম্যমূলক ধরা হয়েছিল।

অন্তর্বর্তীকালীন সরকার সেই বৈষম্য দূর করতে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ’ জারি করে। এখন সেই অধ্যাদেশই সংসদে স্থায়ী বিল আকারে পাস হয়েছে।

উল্লেখযোগ্য, এই আইনের আওতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবিত দুই কন্যা এবং তাদের সন্তানরা আজীবন বিশেষ নিরাপত্তা ও রাষ্ট্রীয় বাসভবনসহ নানা সুবিধা ভোগ করছিলেন। বিল পাসের সঙ্গে সঙ্গে এই সুবিধা ও আইনি বাধ্যবাধকতা বিলুপ্ত হলো।

আইন সংশোধনের মাধ্যমে সরকার জানিয়েছে, বৈষম্য দূরীকরণ এবং সাধারণ নাগরিকদের মধ্যে সমতা প্রতিষ্ঠা প্রধান লক্ষ্য

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‘জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা’ আইন বাতিল

সর্বশেষ আপডেট ০৯:৩৫:০১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬