ইরান-যুক্তরাষ্ট্রকে দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবে যা আছে

- সর্বশেষ আপডেট ০৭:৩০:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / 158
চলমান উত্তেজনার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে একটি যুদ্ধবিরতির প্রস্তাব পৌঁছেছে। প্রস্তাব কার্যকর হলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খোলা হতে পারে।
আরও পড়তে পারেন
রয়টার্সের তথ্য অনুযায়ী, পাকিস্তান রোববার রাতে প্রস্তাবের খসড়া তৈরি করে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে পাঠিয়েছে। এতে দুই ধাপের প্রক্রিয়া উল্লেখ রয়েছে—প্রথমে অবিলম্বে যুদ্ধবিরতি, পরে পূর্ণাঙ্গ চূড়ান্ত চুক্তি।
প্রস্তাবটির অস্থায়ী নাম রাখা হয়েছে ‘ইসলামাবাদ অ্যাকর্ড’। পরিকল্পনা অনুযায়ী সোমবার (৬ এপ্রিল) মধ্যেই এটি চূড়ান্ত হতে পারে, যার ফলে যুদ্ধবিরতি দ্রুত কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
যুদ্ধবিরতির ১৫–২০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ চূড়ান্ত চুক্তি হতে পারে। চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল এবং জব্দকৃত সম্পদ মুক্তির বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকারও দিতে পারে। তবে ইরান বা যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। পাকিস্তানও তাৎক্ষণিক কোনো বক্তব্য দেয়নি।
বিশ্লেষকরা মনে করছেন, প্রস্তাব বাস্তবায়িত হলে শুধু সামরিক উত্তেজনা কমবে না, আঞ্চলিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- সর্বশেষ
- সর্বাধিক
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965



































