ট্রাম্প কি মানসিক ভারসাম্য হারিয়েছেন?

- সর্বশেষ আপডেট ০৫:৩২:০১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / 170
ইরানকে হরমুজ প্রণালিতে হুমকি দেওয়ার পর মার্কিন রাজনীতিতে বিতর্ক চরমে পৌঁছেছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর আচরণকে কেন্দ্র করে সিনেট, কংগ্রেস এবং রাজনৈতিক বিশ্লেষকরা তার মানসিক স্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন।
ডেমোক্র্যাট নেতা চাক শুমার তার মন্তব্যকে ‘উন্মাদের প্রলাপ’ আখ্যা দিয়েছেন। স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স সতর্ক করেছেন, ট্রাম্পের আচরণ ‘বিপজ্জনক ও মানসিক ভারসাম্যহীন’।
সিনেটর ক্রিস মারফি ২৫তম সংশোধনী প্রয়োগের বিষয় উত্থাপন করেছেন, যা প্রয়োগ হলে প্রেসিডেন্ট দায়িত্বে অযোগ্য ঘোষণা করা যেতে পারে। সাবেক ঘনিষ্ঠ সহযোগী মার্জোরি টেলর গ্রিনও বলেছেন, প্রশাসনের অবিলম্বে পদক্ষেপ প্রয়োজন।
সংকটের কেন্দ্র হরমুজ প্রণালি, যা বিশ্ব জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। ইরান জানিয়েছে, ক্ষতিপূরণ না পেলে প্রণালি চালু হবে না। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও বিশ্ব নিরাপত্তায় চাপ তৈরি হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, দ্রুত কূটনৈতিক সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। ট্রাম্পের হুমকি শুধু মার্কিন রাজনীতিতেই বিতর্ক তৈরি করেনি, বরং বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তার ওপরও প্রভাব ফেলেছে।































