ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

লাইনে মোটরসাইকেল, গেস্টহাউজে রাত কাটালেন চালকরা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
  • সর্বশেষ আপডেট ১২:১৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / 165

জামালপুর শহরের পিটিআই মোড় এলাকায় লাইনে মোটরসাইকেল দাঁড় করিয়ে গেস্টহাউজে রাত কাটালেন চালকরা। রোববার (৫ এপ্রিল) সকাল ১০টায় শহরের জুঁই এন্টারপ্রাইজে জ্বালানি তেল দেয়া হবে এমন খবরে শনিবার সন্ধ্যা থেকে লাইনে দাঁড়ান মোটরসাইকেল চালকরা। জ্বালানি তেল পেতে এ সময় অনেকে মোটরসাইকেল লাইনে দাঁড় করিয়ে গেস্ট হাউজে অবস্থান নেন।

একদিকে যেমন তেলের প্রয়োজনীয়তা প্রকট হয়ে উঠেছে অন্যদিকে দীর্ঘক্ষণ অপেক্ষার ফলে চালকদের মধ্যে ক্লান্তিও দেখা দিয়েছে। তবে তেল পাওয়ার আশায় এই কষ্ট মেনে নিয়েই তারা লাইনে অবস্থান করছেন। কেউ আবার মোটরসাইকেল লাইনে দাঁড় করিয়ে রেখে ২শ’ থেকে ৩শ’ টাকার বিনিময়ে গেস্ট হাউজে ঘুমাচ্ছে।

জাকারিয়া নামে এক বেসরকারি চাকরিজীবী জানান, আমরা যারা মার্কেটিংয়ে কাজ করি। আমাদের সারাদিন মোটরসাইকেল দিয়ে এ দোকান থেকে ও দোকান দৌঁড়াতে হয়। শুনলাম সকাল ১০টায় তেল দেবে। এখন যদি সকালে এসে লাইনে দাঁড়াই তবে তেল পেতে পেতে দুপুর হয়ে যাবে। আবার তেল নাও পেতে পারি। তাই রাতেই গাড়ি লাইনে রেখে পাশেই গেস্ট হাউজে ২৫০ টাকা দিয়ে রুম নিয়েছি। সকালে তেল দেয়ার সঙ্গে সঙ্গে কাজে বের হব।

এ ব্যাপারে জুই এন্টারপ্রাইজের কর্তৃপক্ষ জানান, রোববার সকাল ১০টা থেকে নিয়ম মেনে তেল সরবরাহ শুরু হবে। এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাত থেকেই চালকরা দোকানের সামনে অবস্থান করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

লাইনে মোটরসাইকেল, গেস্টহাউজে রাত কাটালেন চালকরা

সর্বশেষ আপডেট ১২:১৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬