ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরকীয়ার জেরে নীলফামারীতে হত্যা, আটক ৩

আরিফুল ইসলাম আরিফ নীলফামারী প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৬:০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / 196

সদর উপজেলার টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছি এলাকায় পরকীয়ার জেরে মতিউল ইসলাম (৪৫) নামে এক যুবককে নির্মমভাবে গলাকেটে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মতিউল ইসলামের সঙ্গে একরামুল হকের স্ত্রী বানু বেগমের পরকীয়া সম্পর্ক চলছিল। কয়েকদিন আগে পালিয়ে যাওয়ার পর তাদের স্থানীয়ভাবে ফিরিয়ে আনা হয়।

তবে বৃহস্পতিবার রাতে বানু বেগমের ছেলে আলামিনের সঙ্গে মতিউল ইসলামের ঝগড়া সংঘর্ষে রূপ নিলে আলামিন ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আলামিনের বাবা একরামুল হক, মা বানু বেগম ও ছোট ভাই আপন ইসলামকে আটক করা হয়েছে। মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

স্থানীয়রা বলছেন, পারিবারিক বিবাদ ও সামাজিক অবক্ষয় এই ধরনের মর্মান্তিক ঘটনায় প্রভাব ফেলে। এমন ঘটনা  প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পরকীয়ার জেরে নীলফামারীতে হত্যা, আটক ৩

সর্বশেষ আপডেট ০৬:০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬