ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালবৈশাখীতে লণ্ডভণ্ড নীলফামারী

আরিফুল ইসলাম আরিফ নীলফামারী প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৮:৩৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / 272

জলঢাকা ও কিশোরগঞ্জে আকস্মিক কালবৈশাখীতে দুই শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফসলহানির পাশাপাশি বিদ্যুৎ সরবরাহেও বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে।

নীলফামারীর জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলায় ভয়াবহ কালবৈশাখী ঝড়ে অন্তত দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। একই সঙ্গে ভুট্টা চাষে বড় ধরনের ক্ষতির চিত্র সামনে এসেছে, আর বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় বিস্তীর্ণ এলাকায় দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত গভীর রাতে হঠাৎ শুরু হওয়া ঝড়-বৃষ্টিতে জলঢাকার খুটামারা, ধর্মপাল ও গোলনা ইউনিয়ন এবং কিশোরগঞ্জের পুটিমারী ইউনিয়নে তাণ্ডব চালায় কালবৈশাখী। ঝড়ে ঘরের চালা উড়ে যায়, ভেঙে পড়া গাছ বাড়ির ওপর আছড়ে পড়ে, অনেক ঘর আংশিক বা পুরোপুরি হেলে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, কিশোরগঞ্জের পুটিমারী ইউনিয়নের ১, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে প্রায় শতাধিক ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। আরও প্রায় দুই শতাধিক ঘর আংশিক ক্ষতিগ্রস্ত বা হেলে পড়েছে। ঝড়ে প্রায় ২০০ হেক্টর ভুট্টা ক্ষেত হেলে পড়ে, যার একটি বড় অংশ নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম বলেন, গভীর রাতে আচমকা ঝড় শুরু হলে মুহূর্তেই ঘরের চালা উড়ে যায়, গাছ ভেঙে ঘরের ওপর পড়ে। প্রাণহানি না হলেও ক্ষয়ক্ষতি ব্যাপক।

পুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম জানান, একাধিক ওয়ার্ডে বড় ধরনের ক্ষতি হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।

কিশোরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লোকমান আলম বলেন, প্রায় ১৫০ হেক্টর জমির ভুট্টা ক্ষেত হেলে পড়েছে, যার মধ্যে অন্তত ১২ হেক্টরের ফসল সম্পূর্ণ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে জলঢাকা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমানের ভাষ্য, সব ভুট্টা নষ্ট না হলেও উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।

জলঢাকা উপজেলাতেও শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ২৬ হেক্টর জমির ভুট্টা ফসলের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামান জানান, ক্ষয়ক্ষতির চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে।

ঝড়ের ধাক্কায় বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়, অনেক খুঁটি হেলে পড়ে। ফলে কিশোরগঞ্জ নেসকো কার্যালয় থেকে জলঢাকার টেংগনমারী এলাকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

কিশোরগঞ্জ নেসকোর আবাসিক প্রকৌশলী শামসুল আরেফিন বলেন, ক্ষতিগ্রস্ত লাইনের পাশাপাশি কিছু স্থানে বিদ্যুতের তার চুরির ঘটনাও ঘটেছে, যা মেরামত কাজে বিঘ্ন ঘটাচ্ছে। তবে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে।

এদিকে প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগ মাঠপর্যায়ে কাজ শুরু করেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত ও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তৎপরতা চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কালবৈশাখীতে লণ্ডভণ্ড নীলফামারী

সর্বশেষ আপডেট ০৮:৩৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬