ঢাকা ০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভিড় এড়াতে ‘বিএমইউ’তে অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:১৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / 130

হাসপাতালের বহির্বিভাগে দীর্ঘ লাইনের ঝামেলা কমাতে রোগীদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসার আহ্বান জানিয়েছে বিএমইউ কর্তৃপক্ষ।

বহির্বিভাগের সেবা নিতে ভিড় এড়াতে রোগীদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে টিকিট প্রিন্ট করে আনার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ এবং পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান।

তারা জানান, আগে থেকেই টিকিট প্রিন্ট করে আনলে নির্ধারিত সময়ে নির্দিষ্ট কক্ষে গিয়ে সরাসরি চিকিৎসকের পরামর্শ নেওয়া সম্ভব। এতে সময় বাঁচে, পাশাপাশি টিকিট সংগ্রহ বা চিকিৎসা নিতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার ঝামেলাও কমে।

বুধবার (১ এপ্রিল) বিএমইউর জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৩১ মার্চ পর্যন্ত অনলাইন টিকিটের মাধ্যমে প্রায় এক লাখ মানুষ চিকিৎসাসেবার জন্য যোগাযোগ করেছেন। বিএমইউর বহির্বিভাগ-১ ও বহির্বিভাগ-২ থেকে এই সেবা দেওয়া হচ্ছে।

বর্তমানে প্রতিদিন দেড় থেকে দুই হাজার রোগী বিএমইউর ওয়েবসাইট থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন। ডিজিটাল পেমেন্টের মাধ্যমে টিকিটের মূল্য পরিশোধ করে সহজেই সেবা পাচ্ছেন তারা।

ফলে রোগীদের আর ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হচ্ছে না। ধীরে ধীরে এই পদ্ধতি আরও জনপ্রিয় হয়ে উঠছে বলেও জানানো হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভিড় এড়াতে ‘বিএমইউ’তে অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের পরামর্শ

সর্বশেষ আপডেট ০৩:১৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬