ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় চুরির অপবাদে ২ যুবককে ইলেকট্রিক শক

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
  • সর্বশেষ আপডেট ০১:২৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / 228

কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নে চুরির অভিযোগে দুই যুবককে বেঁধে ইলেকট্রিক শক দেওয়ার এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে চলছে তীব্র সমালোচনা।

গত শুক্রবার মনশাসন গ্রামে মসজিদের ব্যাটারি চুরির সময় নাঈম ও তার এক সহযোগীকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা। এরপরই শুরু হয় মধ্যযুগীয় কায়দায় বর্বরতা; রশি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে তাঁদের ওপর দফায় দফায় ইলেকট্রিক শক চালানো হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, যন্ত্রণায় ছটফট করতে করতে যুবকরা বাঁচার আকুতি জানাচ্ছেন এবং কান ধরে ক্ষমা চাইছেন, কিন্তু উপস্থিত ভিড়ের কেউ তাঁদের রক্ষায় এগিয়ে আসেনি।

স্থানীয়দের দাবি, অভিযুক্ত নাঈম একজন পেশাদার চোর এবং তার যন্ত্রণায় এলাকাবাসী অতিষ্ঠ ছিল। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতা চোরদের পক্ষে সাফাই না গাইতে পুলিশের ওপর চড়াও হয়।

পুলিশ জানিয়েছে, আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধ। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুমিল্লায় চুরির অপবাদে ২ যুবককে ইলেকট্রিক শক

সর্বশেষ আপডেট ০১:২৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬