ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোট বাতিলে সংসদ আইনি ঝুঁকিতে পড়বে : শিশির মনির

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৫০:১৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / 104

জামায়াত নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির

গণভোট বাতিলের উদ্যোগ নিলে নির্বাচিত সংসদের বৈধতা প্রশ্নের মুখে  পড়বে বলে সতর্ক করেছেন আইনজীবী ও রাজনৈতিক নেতা শিশির মনির।

সোমবার (৩০ মার্চ) হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি এ মন্তব্য করেন।

শিশির মনির বলেন, বিদ্যমান আইনে সরাসরি গণভোট বাতিলের কোনো সুযোগ নেই।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী কোনো গণভোট অনুষ্ঠিত হওয়ার পর সেটি বাতিল করা হলে, পরবর্তী সাধারণ নির্বাচনের ফলাফলও আইনগত জটিলতায় পড়তে পারে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, গুম তদন্ত কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশসহ প্রায় ২০টি অধ্যাদেশ বাতিলের উদ্যোগ উদ্বেগজনক।

এসব বিষয়ে পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

শিশির মনির অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত জাতীয় ঐক্যমত কমিশনে প্রায় ৩০টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছিল।

তবে বর্তমানে সেসব সিদ্ধান্ত বাস্তবায়নে বিএনপি বিলম্ব করছে বলেও তিনি দাবি করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গণভোট বাতিলে সংসদ আইনি ঝুঁকিতে পড়বে : শিশির মনির

সর্বশেষ আপডেট ০৩:৫০:১৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬