ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমেরিকা–ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ও অস্ত্রভান্ডারে ইরানের হামলা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:২৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / 135

ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত আঘাতে মার্কিন ও ইসরায়েলি সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরান। নতুন করে এই দাবিকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে।

রোববার ভোরে শুরু হওয়া অভিযানের কথা জানিয়ে ইরানের বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলে, এটি তাদের চলমান প্রতিশোধমূলক অভিযানের আরেকটি ধাপ।

একাধিক পর্যায়ে চালানো এই হামলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন পরিচালন অবকাঠামো এবং অস্ত্রভান্ডারকে মূল লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়।

প্রথম ধাপে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানার দাবি করা হয়। পরবর্তী ধাপে ইসরায়েল সংশ্লিষ্ট সামরিক অবস্থান ও আঞ্চলিক কিছু ঘাঁটিতেও হামলার কথা বলা হয়েছে।

আরাদ, নেগেভ, তেল আবিব ও এরবিলসহ কয়েকটি স্থানের নাম উল্লেখ করা হয়, যেখানে বিস্ফোরণ ও ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে বলে দাবি করা হয়।

ইরানের ভাষ্য, হামলার পর বিভিন্ন এলাকায় ধোঁয়ার কুণ্ডলী ও আগুনের দৃশ্য দেখা গেছে। কিছু স্থানে সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি, ফলে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়।

পটভূমিতে রয়েছে সাম্প্রতিক উত্তেজনা। গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে বড় ধরনের হামলার ঘটনায় দেশটির শীর্ষ নেতৃত্ব ও সামরিক কর্মকর্তাদের হতাহতের পর থেকেই পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে। সেই ঘটনার জবাব হিসেবেই ধারাবাহিকভাবে পাল্টা হামলা চালানো হচ্ছে বলে তেহরান জানিয়ে আসছে।

এই অবস্থায় মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। বিশ্লেষকদের মতে, পাল্টাপাল্টি হামলার এই ধারা অব্যাহত থাকলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আমেরিকা–ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ও অস্ত্রভান্ডারে ইরানের হামলা

সর্বশেষ আপডেট ০৯:২৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬