ঢাকা ১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নদীতে, ৩ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৪৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • / 235

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে পড়ে যায় এক যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে , কিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। উদ্ধার অভিযান এখনও চলমান।

বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সৌহার্দ্য পরিবহনের বাসটি ৩ নম্বর পন্টুনে ফেরি ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে। বাসে নারী-শিশুসহ প্রায় ৪৫ যাত্রী ছিলেন।

এর মধ্যে ১১ জন তীরে উঠতে পেরেছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালাচ্ছে, পাশাপাশি ঢাকা ও ফরিদপুর থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছাচ্ছে।

দৌলতদিয়া ঘাটের তত্ত্বাবধায়ক মো. মনির হোসেন জানান, প্রথমে ঘাটে থাকা একটি ফেরি ছেড়ে যাওয়ায় বাসটি অপেক্ষা করছিল।

তখন ‘হাসনা হেনা’ নামের ছোট ফেরি পন্টুনে আঘাত করলে বাস নিয়ন্ত্রণ হারায় এবং নদীতে পড়ে যায়। ঘটনার সময় বাসে নারী ও শিশু সহ প্রায় ৪০ জন যাত্রী ছিলেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, উদ্ধারকারী ফেরি ‘হামজা’ কাজ করছে এবং দ্রুত আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছাবে।

এখনো পুরো উদ্ধার অভিযান শুরু হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নদীতে, ৩ জনের মরদেহ উদ্ধার

সর্বশেষ আপডেট ০৭:৪৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬