শিরোনাম
ঈদের শুভেচ্ছা জানালেন বিরোধীদলীয় নেতা

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৯:০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
- / 168
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি ঈদুল ফিতরের নামাজে অংশ নেবেন তার নির্বাচনি এলাকা ঢাকা-১৫ এ।
নামাজ শেষে স্থানীয় মানুষদের সঙ্গে সরাসরি শুভেচ্ছা বিনিময় করবেন।
তিনি সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকাস্থ কূটনৈতিক মিশনের কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
বিকেলে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের বিভিন্ন পেশার মানুষের সঙ্গে দেখা করবেন।
ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে, ২৯ মিন্টো রোড, ঢাকা।
এ উপলক্ষে তিনি সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার বার্তা দিয়েছেন।































