মোংলাসহ নৌপথে কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার
- সর্বশেষ আপডেট ১২:৫৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / 124
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মোংলাসহ নৌপথে নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। শনিবার (১৪ মার্চ) দুপুর থেকে নিরাপত্তার টহল কার্যক্রম শুরু হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং নৌপথের নিরাপত্তায় নিয়মিত টহল, যৌথ এবং সাঁড়াশি অভিযান পরিচালনা করছে এ বাহিনী।
তিনি আরও জানান, ঈদ উপলক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন, খুলনার রুপসা, কয়রা, নলিয়ান, বাগেরহাটের মোংলা, শরণখোলা এবং সাতক্ষীরা জেলার কৈখালীর গুরুত্বপূর্ণ লঞ্চ/খেয়া/ফেরি ঘাট সমূহে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল, জনসচেতনতা মূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও বোট/নৌযান সমূহে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে।
কোস্ট গার্ডের এ কার্যক্রম দিন-রাত ২৪ ঘণ্টা অব্যাহত আছে এবং ঈদুল ফিতর পরবর্তী যাত্রীসাধারণের নৌযাত্রা নিরাপদ রাখতে উক্ত কার্যক্রম চলমান থাকবে।


































