শিগগিরই চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল
- সর্বশেষ আপডেট ০৮:৩৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- / 222
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় (থার্ড) টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নিয়ে জাপানি প্রতিনিধিদের সঙ্গে সরকার উচ্চ পর্যায়ের বৈঠক করেছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা জানিয়েছেন, যাত্রীসেবার সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করে স্বল্প সময়ের মধ্যে টার্মিনাল উদ্বোধনের কাজ চলছে।
বৈঠকে জাপানি প্রতিনিধি দল থার্ড টার্মিনাল পরিচালনা, রেভিনিউ শেয়ারিং, এমবার্কেশন ফি এবং অগ্রিম পরিশোধ বিষয়ক প্রস্তাব উপস্থাপন করে।
বিমান প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জাপানের পক্ষ থেকে দ্রুত সংশোধিত প্রস্তাব পাঠানোর আহ্বান জানান।
বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা, বেবিচক চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশগ্রহণ করেন।
জাপানি প্রতিনিধিদলে ছিলেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স তাকাহাশি নাওকি ও জাপানের সহকারী ভাইস মিনিস্টার রিয়েকো নাকায়ামাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
থার্ড টার্মিনাল নির্মাণ প্রকল্প ২০১৭ সালে শুরু হলেও, চূড়ান্ত পরিচালনা চুক্তি এখনও বাকি রয়েছে। প্রতিমন্ত্রী মিল্লাত জানিয়েছেন, নয় মাসের মধ্যে টার্মিনাল চালু হওয়ার সম্ভাবনা রয়েছে, যা মানলে এই বছরের শেষ নাগাদ যাত্রীরা ব্যবহার করতে পারবেন।




























