ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণমাধ্যমের স্বাধীনতা করুণার বিষয় নয়: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:২৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / 119

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক সমাজে গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার অপরিহার্য হাতিয়ার। তাই গণমাধ্যমের স্বাধীনতা কোনো করুণার বিষয় নয়, এটি একটি দায়িত্ব।

শুক্রবার বগুড়ার করতোয়া কনভেনশন সেন্টারে রাজশাহী বিভাগের সাত জেলার সাংবাদিকদের আর্থিক অনুদান এবং মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, সরকার নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে।

অনুষ্ঠানে বগুড়া প্রেসক্লাবের পূর্ণাঙ্গ ভবন নির্মাণ, বাংলাদেশ টেলিভিশনের কেন্দ্রীয় সম্প্রচার কেন্দ্র চালু ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সাংবাদিকদের আর্থিক সহায়তার পরিকল্পনার কথাও ঘোষণা করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গণমাধ্যমের স্বাধীনতা করুণার বিষয় নয়: তথ্যমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৮:২৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬