ঢাকা ১০:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ফ্যাসিস্টদের দোসর’ রাষ্ট্রপতির সংসদে ভাষণের অধিকার নেই: তাহের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৩২:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / 353

আব্দুল্লাহ মো. তাহের। ছবি: সংগৃহীত

সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ‘ফ্যাসিস্টদের সহযোগী’ বলেও উল্লেখ করেন।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিরোধী দলের সংসদ সদস্যদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তাহের বলেন, আগামীকাল সংসদ অধিবেশন শুরু হবে। সেখানে বিরোধী দলের ভূমিকা কী হওয়া উচিত—এ বিষয়ে দলীয় সংসদ সদস্যদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তিনি জানান, সংসদে অনেক নতুন সদস্য রয়েছেন, তাই সংসদের নিয়ম-কানুন ও কার্যপদ্ধতি সম্পর্কেও তাদের অবহিত করা হয়েছে।

ডেপুটি স্পিকারের পদ জামায়াত গ্রহণ করবে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে প্রস্তাব এলে তখন দলীয়ভাবে সিদ্ধান্ত জানানো হবে। বিষয়টি আগামীকাল পরিষ্কার হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

রাষ্ট্রপতির ভাষণ প্রসঙ্গে তাহের বলেন, তাদের দৃষ্টিতে বর্তমান রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার নৈতিক অধিকার নেই। কেন তাকে দিয়ে ভাষণ দেওয়া হচ্ছে—সে বিষয়ে তারা স্পষ্ট নন বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে দলের অবস্থান আগামীকাল জানানো হবে বলে জানান জামায়াতের এই নেতা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‘ফ্যাসিস্টদের দোসর’ রাষ্ট্রপতির সংসদে ভাষণের অধিকার নেই: তাহের

সর্বশেষ আপডেট ০৫:৩২:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬