মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন

- সর্বশেষ আপডেট ০৩:৪৪:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / 190
রাজধানীর মিরপুরে একটি বহুতল বাণিজ্যিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে, আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।
সোমবার দুপুর ১টা ৫২ মিনিটের দিকে মিরপুর–২ নম্বর এলাকায় স্টেডিয়ামের বিপরীত পাশে অবস্থিত এল এ প্লাজা নামের ১১ তলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা হামিদুর রহমান জানান, আগুন লাগার খবর পাওয়ার ছয় মিনিটের মধ্যেই প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে আরও পাঁচটি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এখনও আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করা সম্ভব হয়নি। ভবনটি বাণিজ্যিক হওয়ায় ভেতরে কেউ আটকা পড়ে আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
































