শহীদ হাদি হত্যার মূল আসামি ফয়সালসহ দুজন গ্রেপ্তার

- সর্বশেষ আপডেট ০৭:২৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / 204
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তাঁর সহযোগী আলমগীর হোসেনকে ভারতের পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার রাতের অভিযান চালিয়ে বনগাঁও সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।
পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) রবিবার এই তথ্য নিশ্চিত করেছে।
এসটিএফ জানিয়েছে, দুজনই বাংলাদেশে চাঁদাবাজি ও হত্যাকাণ্ডের পরে পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। তারা বনগাঁও সীমান্তে আশ্রয় নিয়ে আবার বাংলাদেশে ফেরার সুযোগ খুঁজছিল।
গ্রেপ্তারকৃতরা ঢাকার পুরানা পল্টনের কালভার্ট রোডে ১২ ডিসেম্বর রিকশায় থাকা শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার সঙ্গে সরাসরি যুক্ত।
ফয়সাল করিম মাসুদ ছাত্রলীগের সাবেক নেতা, আর আলমগীর হোসেন আদাবর থানা যুবলীগের কর্মী। তদন্তে জানা গেছে, হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিলেন সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আদালতে হাজির করার পর তারা পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তদন্ত এখনো চলছে। হত্যা মামলার পর ফয়সাল ও আলমগীর ভারতে পালিয়ে গিয়েছিল, পাশাপাশি সাবেক কাউন্সিলরও পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।































