ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের হামলায় পিছু হটল মার্কিন রণতরী

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:২০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • / 167

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে সরে যেতে বাধ্য হয়েছে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন—এমন দাবি করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসি জানিয়েছে, তাদের পরিচালিত ‘ট্রু প্রমিজ ৪’ অভিযানের প্রথম দুই দিনেই যুক্তরাষ্ট্রের বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। অভিযানে ৬৫০ জনের বেশি মার্কিন সেনা নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছে বাহিনীটি।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি বলেন, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌসম্পদ ও সামরিক সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়। এসব হামলার জেরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনকে পিছু হটতে হয়েছে।

তিনি আরও জানান, পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালিয়ে বড় ধরনের ক্ষতি করা হয়েছে। একটি গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিতে ইরানি বাহিনীর হামলায় অন্তত ১৬০ জন মার্কিন সেনা নিহত বা আহত হন বলে দাবি করেন তিনি। একই সঙ্গে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন নৌবাহিনীর এমএসটি যুদ্ধ সহায়তা জাহাজও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, ইরানি নৌবাহিনী ইউএসএস আব্রাহাম লিংকনের দিকে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সে সময় রণতরীটি চাবাহার উপকূল থেকে প্রায় ২৫০ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। হামলার পর জাহাজটি দক্ষিণ-পূর্ব দিকে সরে ভারত মহাসাগরের দিকে চলে যায় বলে দাবি করা হয়েছে।

আইআরজিসি বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান আগ্রাসনের জবাব হিসেবেই ‘ট্রু প্রমিজ ৪’ অভিযান চালানো হচ্ছে। এই অভিযানের মাধ্যমে ইরান তাদের সামরিক সক্ষমতা তুলে ধরেছে এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি কমিয়ে আনার লক্ষ্যেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইরানের হামলায় পিছু হটল মার্কিন রণতরী

সর্বশেষ আপডেট ১০:২০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬