ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ববিতে ছাত্রীদের ছবি ধারণের অভিযোগ, তদন্ত দাবি

নিজস্ব প্রতিবেদক, ববি (বরিশাল)
  • সর্বশেষ আপডেট ০৯:২৯:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / 231

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, ববি শাখা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের গোপনে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত করে দোষ প্রমাণিত হলে শাস্তির দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, ববি শাখা।

সংগঠনের শাখা সংগঠক এডিসন বৈদ্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী তূর্য প্রিনাম বাড়ৈ’র বিরুদ্ধে অনুমতি ছাড়া ছাত্রীদের ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি শিক্ষাঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে বলেও উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশজুড়ে নারী নিপীড়নের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এমন প্রেক্ষাপটে একটি বিশ্ববিদ্যালয়ে এ ধরনের অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ড সহাবস্থান ও নিরাপদ শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। শিক্ষার্থীদের জন্য মর্যাদাপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব বলেও উল্লেখ করা হয়।

সংগঠনের নেতৃবৃন্দ দাবি করেন, ধর্ম, বর্ণ, জাতি বা লিঙ্গ নির্বিশেষে সকল শিক্ষার্থীর জন্য গণতান্ত্রিক ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করাই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য হওয়া উচিত। এই পরিবেশ বিঘ্নিত হয় এমন যে কোনো ঘটনার ক্ষেত্রে প্রশাসনের কঠোর অবস্থান প্রত্যাশা করেন তারা।

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল অভিযোগের প্রেক্ষিতে দ্রুত একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ করে ফলাফল প্রকাশ এবং বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী দোষী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর নীতিমালা প্রণয়ন ও নজরদারি জোরদারেরও আহ্বান জানানো হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ববিতে ছাত্রীদের ছবি ধারণের অভিযোগ, তদন্ত দাবি

সর্বশেষ আপডেট ০৯:২৯:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬