দায়িত্বশীল সেবায় চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান জামায়াত আমিরের

- সর্বশেষ আপডেট ১০:২৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / 238
চিকিৎসকদের স্বচ্ছতা, বিবেকবোধ ও দায়বদ্ধতা নিয়ে রোগীদের সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তাঁর মতে, মানুষের আস্থা টিকিয়ে রাখতে হলে চিকিৎসা পেশায় নৈতিকতার চর্চা অপরিহার্য।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে রাজধানীর শাহবাগে আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেন তিনি। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।
ডা. শফিকুর রহমান বলেন, মানুষ হাসপাতাল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরাপত্তার জায়গা হিসেবে দেখে।
তাই চিকিৎসকদের দায়িত্ব কেবল শারীরিক চিকিৎসা দেওয়া নয়; রোগীর মানসিক স্বস্তি নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। আস্থার পরিবেশ গড়ে তোলার ওপর তিনি জোর দেন।
বক্তব্য শেষে তিনি সম্মিলিত মোনাজাতে অংশ নেন। দেশ ও সরকারের কল্যাণ এবং দলের নেতাকর্মীরা যেন দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন—সেই কামনা করা হয় মোনাজাতে।
































