ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে শিশু ধর্ষণের অভিযোগে নানা আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর
  • সর্বশেষ আপডেট ০৬:৫৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / 424

আটক হাফিজুল ইসলাম।

যশোরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক জনকে আটক করেছে পুলিশ। হাফিজুল ইসলাম (৪০) নামের ওই ব্যাক্তি শিশুটির দুসম্পর্কের নানা বলে জানা গেছে। অভিযুক্ত হাফিজুল ইসলাম সাতক্ষীরা জেলার বাসিন্দা এবং তিনি বর্তমানে যশোর মেডিক্যাল কলেজ সংলগ্ন একটি বাড়িতে ভাড়া থাকেন।

নির্যাতিত শিশুটির নানী জানান, তার নাতনি যশোর শহরের শংকরপুর এলাকায় তার বাড়িতে থেকে স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়াশোনা করে। গত ২ মার্চ বিকেলে তার সৎ ভাই হাফিজুল শিশুটিকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ভুলিয়ে তার ভাড়া বাড়িতে নিয়ে যায়। এরপর শিশুটিকে পাশবিক নির্যাতন চালায়। রাত ৯টার দিকে নাতনিকে দিয়ে গেলে সে তার উপর নির্যাতনের কথা জানায়। এরপর মঙ্গলবার সকাল ৮টার দিকে তিনি নাতনিকে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসায়েন শাফায়েত জানান, শিশুটি গাইনী ওয়ার্ডে চিকিৎসাধীন। তাকে পাশবিক নির্যাতন করা হয়েছে। চিকিৎসা দেওয়া হচ্ছে।

যশোর অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, ‘ঘটনাটি জানার পর অভিযান চালিয়ে মঙ্গলবার অভিযুক্ত হাফিজুলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বিকেলে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তিনি আরও বলেন, ন্যায়বিচার নিশ্চিতে সবধরণের সহায়তা দেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যশোরে শিশু ধর্ষণের অভিযোগে নানা আটক

সর্বশেষ আপডেট ০৬:৫৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬