ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  • সর্বশেষ আপডেট ০৫:৩৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / 212

শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের প্রতিবেদক সামিউল মনিরের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টায় শহরের নিউ মার্কেট মোড় চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সাংবাদিক নেতারা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সুন্দরবন উপকূলবর্তী খোলপেটুয়া ও কপোতাক্ষ নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। তারা দাবি করেন, এ কাজে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের একটি অংশ জড়িত রয়েছে। জেলা প্রশাসনের কাছ থেকে একটি পয়েন্ট ইজারা নিয়ে একাধিক স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এ নিয়ে সংবাদ প্রকাশ করায় সামিউল মনিরের ওপর হামলা চালানো হয়েছে বলে বক্তারা দাবি করেন।

বক্তাদের ভাষ্য অনুযায়ী, সোমবার (৩ মার্চ) দুপুরে একটি মিছিল নিয়ে একদল যুবদল নেতাকর্মী শ্যামনগর প্রেসক্লাবে প্রবেশ করে সভাপতি সামিউল মনিরের ওপর হামলা চালায় এবং তাকে মারধর করে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, মমতাজ আহমেদ বাপ্পী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ অন্যান্য সাংবাদিক নেতারা।

এদিকে, হামলার ঘটনায় শ্যামনগর থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবলু রহমান ও বিএনপি কর্মী আব্দুর রহিমকে গ্রেফতার করেছে।

শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান জানান, গ্রেফতার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শ্যামনগরে সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

সর্বশেষ আপডেট ০৫:৩৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬