শিরোনাম
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন যাঁরা

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৯:৪৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / 199
প্রধানমন্ত্রীর দপ্তরে উপ-প্রেস সচিব হিসেবে তিনজনকে চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পেলেন মোস্তফা জুলফিকার হাসান, মো. সুজাউদ্দৌলা এবং মো. জাহিদুল ইসলাম।
সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে।
গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপে তারা বেতন পাবেন। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে ঘটে—সে সময় পর্যন্ত এ নিয়োগ বহাল থাকবে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষেই তারা দায়িত্ব গ্রহণ করবেন।
































