ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানজুড়ে শোকের ঢল, প্রতিশোধের ডাক

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:৪২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / 157

নেতার শাহাদাতে রাস্তায় লাখো ইরানি, প্রতিশোধের শপথ

তেহরানে ভোর হতেই জনতার ঢল। জাতীয় টেলিভিশনে নেতার হত্যার খবর প্রচারের পর থেকেই রাজধানীর প্রধান চত্বরে জড়ো হতে থাকেন হাজারো মানুষ। অবিশ্বাস, শোক, ক্ষোভ—সব মিলিয়ে ভারী হয়ে ওঠে বাতাস।

অনেকেই বলছেন, এই মৃত্যু কেবল একজন নেতার নয়; এটি জাতীয় মর্যাদার ওপর আঘাত।

প্যালেস্টাইন স্কোয়ারে সূর্য ওঠার আগেই পৌঁছে যাওয়া এক নারী জানান, ঘরে বসে থাকতে পারেননি। চারপাশে অপরিচিত মানুষ, কিন্তু সবার চোখে একই জল।

আরেকজন ক্ষোভে ফেটে পড়ে বলেন, যাঁকে মাসের পর মাস লুকিয়ে থাকার অভিযোগ তোলা হচ্ছিল, তাঁকেই শেষ পর্যন্ত তাঁর কর্মস্থলেই হত্যা করা হয়েছে।

শহরের রাস্তায় কান্না যেমন ছিল, তেমনি ছিল প্রতিশোধের স্লোগান। “সশস্ত্র বাহিনী, প্রতিশোধ চাই” কিংবা “লড়ব, মরব, আপস নয়”—এমন উচ্চারণ ঘুরে ফিরে শোনা যায়।

তরুণদের অনেকেই ১৯৫৩ সালের ঘটনার সঙ্গে তুলনা টেনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

শোক শুধু তেহরানেই সীমাবদ্ধ ছিল না। ইসফাহান ও কোমে কাফনের কাপড় পরে মিছিল বের হয়। দক্ষিণাঞ্চলের কয়েকটি শহরে নারীরা ঐতিহ্যবাহী মাতমে অংশ নেন।

মাশহাদে অষ্টম ইমামের মাজার প্রাঙ্গণে প্রার্থনা আর আহাজারি, তাবরিজে আজারবাইজানি ভাষায় স্লোগান—সর্বত্র একই আবেগের বহিঃপ্রকাশ।

ইরানের সশস্ত্র বাহিনী ও রাজনৈতিক নেতৃত্ব জানিয়েছে, প্রাথমিক হামলার দুই ঘণ্টার মধ্যেই যে পাল্টা অভিযান শুরু হয়েছে তা চলবে।

প্রতিবেশী কয়েকটি দেশে শিয়া সম্প্রদায়ের মানুষও রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়; কোথাও কোথাও মার্কিন স্থাপনায় হামলার খবরও পাওয়া যায়।

এদিকে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত কয়েকটি সচল প্রবেশপথের একটি হয়ে দাঁড়িয়েছে।

দুবাইসহ বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ী ও উচ্চসম্পদশালী ব্যক্তিরা দীর্ঘ সড়কপথ পাড়ি দিয়ে রিয়াদে পৌঁছে সেখান থেকে ব্যক্তিগত বা বাণিজ্যিক ফ্লাইটে অঞ্চল ছাড়ছেন।

বেসরকারি জেটের ভাড়া ইউরোপগামী পথে বেড়ে কয়েক লাখ ডলারে পৌঁছেছে বলে সংশ্লিষ্ট খাতের কর্মকর্তারা জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইরানজুড়ে শোকের ঢল, প্রতিশোধের ডাক

সর্বশেষ আপডেট ০৩:৪২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬