ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৪ আসনের ব্যালট ও রেজাল্টশিট হেফাজতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:০৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / 132

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১, কুড়িগ্রাম-২, রংপুর-৬ ও রংপুর-৪ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির প্রার্থীরা। কারচুপির অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট চার আসনের ব্যালট পেপার ও ফলাফলের রেজাল্টশিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন নির্বাচনি ট্রাইব্যুনাল।

সোমবার (২ মার্চ) দুপুরে বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এর আগে, এসব আসনে অনিয়মের অভিযোগ তুলে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. শরীফ উদ্দিন হাইকোর্টে মামলা করেন। একই ধরনের অভিযোগে বিএনপির আবেদনের পর গতকাল রাজশাহী-৪ ও পাবনা-৪ আসনের ব্যালট পেপার ও রেজাল্টশিট সংরক্ষণের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১১ মে দিন ধার্য করা হয়েছে।

অন্যদিকে, ঢাকা-৬, ঢাকা-৭ ও গাইবান্ধা-৪ আসনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৪ আসনের ব্যালট ও রেজাল্টশিট হেফাজতের নির্দেশ

সর্বশেষ আপডেট ০২:০৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬