ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দোহা-দুবাই-আবুধাবি ছাড়া বিমানের ফ্লাইট স্বাভাবিক

বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৫:৩১:৪২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / 266

বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যেও রবিবার (১ মার্চ ২০২৬) অধিকাংশ গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে দোহা, দুবাই ও আবুধাবি- এই তিনটি রুটে ফ্লাইট সূচিতে সাময়িক পরিবর্তন রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বিমানের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত তিনটি গন্তব্য ছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য সব ফ্লাইট নির্ধারিত সময়েই ঢাকা ছেড়ে যাবে। যাত্রীদের সুবিধার্থে সংশ্লিষ্ট রুটের সময়সূচি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন হলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হবে।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, যাত্রীদের নির্ধারিত সময়ের অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। নিরাপত্তা ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বাড়তি সময় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সংস্থাটি আরও জানায়, গতকাল (২৮ ফেব্রুয়ারি) বাতিল হওয়া ঢাকা-মদিনা রুটের ফ্লাইট (BG-337) আজ বিকেল ৪টায় মদিনার উদ্দেশ্যে ছেড়ে যাবে। একইভাবে, ঢাকা-জেদ্দা রুটের বাতিল হওয়া ফ্লাইট (BG-335) আজ সন্ধ্যা ৭টায় জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে।

এ ছাড়া, গতকাল দিবাগত রাত ১টা ১৫ মিনিটে স্থগিত হওয়া ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট (BG-339) আগামীকাল সোমবার (২ মার্চ) দুপুর ১টায় রিয়াদের উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে নিশ্চিত করেছে বিমান কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখতে সার্বক্ষণিক তদারকি চলছে। যাত্রীদের সর্বশেষ তথ্য জানতে বিমানের হটলাইন, ওয়েবসাইট বা সংশ্লিষ্ট বিক্রয় অফিসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সংস্থার পক্ষ থেকে পুনরায় জানানো হয়েছে, সংশ্লিষ্ট ফ্লাইটের যাত্রীদের যাত্রার নির্ধারিত সময়ের কমপক্ষে চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকতে হবে, যাতে ভ্রমণ প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দোহা-দুবাই-আবুধাবি ছাড়া বিমানের ফ্লাইট স্বাভাবিক

সর্বশেষ আপডেট ০৫:৩১:৪২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬