ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘে বাংলাদেশের প্রার্থিতায় মুসলিম দেশগুলোর সমর্থনের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৩৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 178

ওআইসির অধিবেশনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল এলখেরেজি। ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার প্রতি সমর্থনের আশ্বাস দিয়েছে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক ও ফিলিস্তিনসহ কয়েকটি মুসলিম দেশ।

জেদ্দায় ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর ফিলিস্তিনবিষয়ক জরুরি অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকে এ আশ্বাস পাওয়া যায়।

শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান অংশ নেওয়া এসব বৈঠকে সংশ্লিষ্ট দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল এলখেরেজি, তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকিলিকায়া, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভারসেন আগাবেকিয়ান এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদাও বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন জানানোর আশ্বাস দেন।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ওআইসি বৈঠকের পাশাপাশি অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ প্রতিনিধিদলগুলোর নেতাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও আলোচনা হয়েছে। আসন্ন নির্বাচনে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরা হয় সেখানে।

আগামী জুনে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদ-এর ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে সরকার খলিলুর রহমানকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, মুসলিম দেশগুলোর এ সমর্থন ভোটের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ওআইসি প্রতিনিধিদলের নেতারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী বিজয় এবং প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা জোরদার হবে এবং উন্নয়ন ত্বরান্বিত হবে। ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থানেরও প্রশংসা করা হয়।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার গত বছর প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে তার বৈঠকের স্মৃতিচারণ করেন। তিনি জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে বাংলাদেশ সফরের প্রত্যাশা করছেন। নতুন সরকারের অধীনে দুই দেশের সম্পর্ক আরও এগোবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাতিসংঘে বাংলাদেশের প্রার্থিতায় মুসলিম দেশগুলোর সমর্থনের আশ্বাস

সর্বশেষ আপডেট ০৫:৩৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬