ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জেনেভা ক্যাম্পে পুলিশের সাঁড়াশি অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 205

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযানে নেমেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে শুরু হওয়া এই অভিযানে সিটিটিসির ডগ স্কোয়াড যুক্ত করে ক্যাম্পের বিভিন্ন ব্লক ও আশপাশের এলাকায় একযোগে তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক কেনাবেচা ও সেবনের নির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতেই এ অভিযান পরিচালিত হচ্ছে। সরু গলি, বাসাবাড়ি এবং সন্দেহভাজন স্থানে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। ডগ স্কোয়াড ব্যবহার করে তল্লাশি কার্যক্রমকে আরও কার্যকর করার চেষ্টা চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অভিযানে নেতৃত্ব দিচ্ছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান। তাঁর সঙ্গে রয়েছেন মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা, সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

এডিসি জুয়েল রানা বলেন, অভিযানের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযান শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।

অভিযান ঘিরে ক্যাম্প এলাকায় টানটান পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, এর আগের দিন বুধবার রাত ১০টা থেকে ২টা পর্যন্ত মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজ, কিশোর গ্যাং সদস্য ও মাদককারবারীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জেনেভা ক্যাম্পে পুলিশের সাঁড়াশি অভিযান

সর্বশেষ আপডেট ০৯:০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬