শিরোনাম
গাছ কাটার অভিযোগে বিএনপি সভাপতির পদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
- সর্বশেষ আপডেট ০৭:৩৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 183
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর–এর বিরুদ্ধে নদীভাঙন রোধে নির্মিত বেড়িবাঁধের প্রায় ২০টি মেহগনি গাছ কাটার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর প্রাথমিক সদস্যপদসহ সব পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দলটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজ বাড়িতে গাড়ি যাতায়াতের পথ সুগম করতে বেড়িবাঁধের গাছ কেটে ফেলা দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলার সুস্পষ্ট লঙ্ঘন। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাহাঙ্গীরের দলীয় সব পদ স্থগিত থাকবে।
আগের সংবাদ পডুন :https://banglaaffairs.com/বিএনপির-সভাপতির-গাড়ি-প্/ttps://banglaaffairs.com/বিএনপির-সভাপতির-গাড়ি-প্/
Tag :
#মিঠামইন #কিশোরগঞ্জ #বিএনপি #গাছকাটা #বেরিবাঁধ #পরিবেশবিনাশ #দলীয়শৃঙ্খলা #সাসপেনশন #রাজনীতি #সংবাদ































