ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিতি বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:২০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 298

আইন মন্ত্রণালয়

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিত থাকার বিষয়ে কঠোর নির্দেশনা জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

সোমবার ২৩ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব প্রশাসন কামরুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

আদেশে আইন ও বিচার বিভাগে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীর দৃষ্টি আকর্ষণ করে সরকারি কর্মচারী নিয়মিত উপস্থিতি বিধিমালা ২০১৯ অনুসরণের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

এতে বলা হয়, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা, অনুমতি ছাড়া অফিস ত্যাগ করা এবং দেরিতে অফিসে উপস্থিত হওয়া অফিস শৃঙ্খলার পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ।

নির্দেশনায় স্পষ্টভাবে জানানো হয়েছে, কর্মদিবসে সকাল ৯টার মধ্যে সবাইকে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে। অফিস শেষ হওয়ার আগে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত এবং রমজানের পর বিকেল ৫টা পর্যন্ত অফিস সময় নির্ধারিত থাকবে।

অফিস চলাকালে দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে সংশ্লিষ্ট অনুবিভাগের প্রধান যুগ্ম সচিব বা সলিসিটরের অনুমতি নিতে হবে। পাশাপাশি অফিস ত্যাগের রেজিস্টারে নাম অন্তর্ভুক্ত করা এবং ডিজিটাল হাজিরা প্রদান বাধ্যতামূলক করা হয়েছে।

কোনো কর্মকর্তা বা কর্মচারী এসব নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী নিয়মিত উপস্থিতি বিধিমালা ২০১৯ এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮ অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে বলে অফিস আদেশে সতর্ক করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিতি বাধ্যতামূলক

সর্বশেষ আপডেট ০৮:২০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬