ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ইনকিলাব জিন্দাবাদ’ বিতর্কে বিদ্যুৎমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জামায়াতের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 210

জামায়াত

‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-র সাম্প্রতিক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি এ বক্তব্যকে ইতিহাস ও ভাষাবিজ্ঞানের পরিপন্থি বলে অভিহিত করেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রীর দেওয়া মন্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর। তার ভাষ্য অনুযায়ী, ‘ইনকিলাব’ শব্দটির উৎপত্তি আরবি হলেও উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন ও স্বৈরাচারবিরোধী সংগ্রামে এটি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে।

বিবৃতিতে বলা হয়, বাংলা ভাষা বহুভাষিক উৎস থেকে শব্দ গ্রহণ করে সমৃদ্ধ হয়েছে। তাই কোনো শব্দের উৎপত্তিকে কেন্দ্র করে তাকে ‘বাংলাবিরোধী’ আখ্যা দেওয়া ভাষাবিজ্ঞানের মৌলিক ধারণার সঙ্গে সাংঘর্ষিক। ভাষার প্রশ্নে বিভাজন সৃষ্টির চেষ্টা দায়িত্বশীল আচরণ নয় বলেও মন্তব্য করা হয়।

জামায়াতের পক্ষ থেকে আরও বলা হয়, ‘ইনকিলাব জিন্দাবাদ’ কোনো নির্দিষ্ট গোষ্ঠীর একক স্লোগান নয়; বরং এটি শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত। জনগণের ন্যায্য দাবিকে ভাষাগত যুক্তিতে খাটো করা গণতান্ত্রিক চেতনার পরিপন্থি বলে দাবি করা হয়।

মন্ত্রী তার বক্তব্যে স্লোগানটি উচ্চারিত হলে ‘রক্তক্ষরণ’ হয় বলে যে মন্তব্য করেছেন, তারও সমালোচনা করা হয়। দলটির দাবি, দেশে দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনিয়মের মতো বিষয়গুলোই প্রকৃত উদ্বেগের কারণ হওয়া উচিত।

বিবৃতির শেষাংশে জামায়াত মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে ভাষা ও স্লোগানকে কেন্দ্র করে অযথা বিভাজন না তৈরির অনুরোধ জানায়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‘ইনকিলাব জিন্দাবাদ’ বিতর্কে বিদ্যুৎমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জামায়াতের

সর্বশেষ আপডেট ০৩:৪০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬