শিরোনাম
এতিম শিশুদের সঙ্গে ইফতারে জুবাইদা ও জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ১১:২১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- / 236
পবিত্র রমজান উপলক্ষে রাজধানীর ভাসানটেক এলাকায় নারী ও এতিম শিশুদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান-এর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
রমজান মাসজুড়ে ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা ও হাফেজিয়া মাদরাসায় ইফতার, রাতের খাবার ও সাহরি বিতরণের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তারই অংশ হিসেবে তারা আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন।
অনুষ্ঠানে এতিম শিশুদের পাশাপাশি এলাকার বয়োজ্যেষ্ঠ নারীরাও উপস্থিত ছিলেন। ইফতার আয়োজনের এক পর্যায়ে জাইমা রহমান শিশুদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং নানা বিষয়ে তাদের অভিজ্ঞতা ও চাওয়া-পাওয়ার কথা শোনেন।
মাহফিলে অংশ নেওয়া নারীদের সঙ্গেও মতবিনিময় করেন ডা. জুবাইদা রহমান ও জাইমা রহমান। ইফতারের আগে সবার অংশগ্রহণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার করেন।
Tag :
এতিম শিশু































