ঢাকা ০১:০৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রাম্পের চিঠি

ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্য–প্রতিরক্ষা চুক্তি দ্রুত বাস্তবায়নের তাগিদ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 299

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দুই দেশের বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে চলমান চুক্তিগুলো দ্রুত কার্যকর করার আহ্বান জানিয়েছেন তিনি।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এক বার্তায় বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করতে বাণিজ্য ও প্রতিরক্ষা খাতে নেওয়া উদ্যোগগুলো দ্রুত বাস্তবায়ন করা জরুরি।

মার্কিন সময় মঙ্গলবার পাঠানো ওই বার্তায় ট্রাম্প উল্লেখ করেন, পারস্পরিক বাণিজ্য চুক্তি কার্যকর হলে দুই দেশের কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীরা উপকৃত হবেন। এতে বিদ্যমান বাণিজ্যিক অগ্রগতি আরও টেকসই হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

প্রতিরক্ষা সহযোগিতার প্রসঙ্গে তিনি বলেন, চলমান চুক্তিগুলো সম্পন্ন হলে বাংলাদেশ উন্নতমানের মার্কিন সামরিক সরঞ্জাম ও প্রযুক্তিতে অধিকতর প্রবেশাধিকার পাবে। এতে দুই দেশের নিরাপত্তা অংশীদারত্ব আরও মজবুত হবে।

হোয়াইট হাউস থেকে পাঠানো বার্তায় ট্রাম্প আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক গড়ার অভিন্ন লক্ষ্যই যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্কের ভিত্তি। তারেক রহমানের নেতৃত্বে এ অংশীদারত্ব নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের প্রতিও আস্থা প্রকাশ করে ট্রাম্প বলেন, নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণে ও সমৃদ্ধি-নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সফল মেয়াদও কামনা করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ট্রাম্পের চিঠি

ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্য–প্রতিরক্ষা চুক্তি দ্রুত বাস্তবায়নের তাগিদ

সর্বশেষ আপডেট ০৩:৫৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬