শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধ যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ১০:২৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 139
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে যাচ্ছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদের সদস্যরা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। এ উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে স্মৃতিসৌধ এলাকা।
জানা গেছে, সকাল ১০টায় রওনা দেবেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা। তাদের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন সমন্বিতভাবে।
মহাসড়কে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া চলছে নিয়মিত। পুরো স্মৃতিসৌধ এলাকা আনা হয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়।
এদিকে সর্বসাধারণের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ।
































