ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে তারেক রহমানকে জামায়াত আমিরের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৫৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 123

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বাসায় গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানছবি: বিএনপির মিডিয়া সেলের সৌজন্যে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনৈতিক যোগাযোগের অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত জামায়াত আমিরের বাসভবনে পৌঁছান তিনি। বিএনপির মিডিয়া সেলের দেওয়া তথ্য অনুযায়ী, সাক্ষাতে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বড় জয় অর্জন করেছে। একই নির্বাচনে এক সময়ের জোটসঙ্গী জামায়াতে ইসলামী দ্বিতীয় সর্বোচ্চ আসনে জয় পায়। এ প্রেক্ষাপটে দুই দলের শীর্ষ নেতৃত্বের এই সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

প্রায় ৫০ মিনিট অবস্থান শেষে রাত ৭টা ৫৮ মিনিটের দিকে তারেক রহমানকে বহনকারী গাড়িকে বাসভবন ত্যাগ করতে দেখা যায়।

এরপর রাত আটটার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে তারেক রহমানকে জামায়াত আমিরের অভিনন্দন

সর্বশেষ আপডেট ০৮:৫৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬