ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার শপথ নিচ্ছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪০:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 128

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রতিনিধিদের শপথ গ্রহণ আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। সেদিন সকালে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে জানান, নির্ধারিত তারিখ সামনে রেখে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। সাধারণত জাতীয় সংসদ ভবনের নির্ধারিত শপথকক্ষেই এ আয়োজন অনুষ্ঠিত হয়ে থাকে।

গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর শুক্রবার রাতে বিজয়ীদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। গেজেট প্রকাশের পর থেকেই জাতীয় সংসদ সচিবালয় আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করে।

ইসির ঘোষিত বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের ফল প্রকাশ করা হয়েছে। তবে উচ্চ আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম–২ ও চট্টগ্রাম–৪ আসনের ফলাফলের গেজেট এখনো প্রকাশ হয়নি।

ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি ২০৯টি আসনে জয় পেয়েছে। স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিএনপির শরিক দলগুলো পেয়েছে তিনটি আসন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে এবং দলটির নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনি জোটের অন্যান্য শরিকরা আরও ৯টি আসন পেয়েছে।

নতুন সংসদের কার্যক্রম শুরুর আগে শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রশাসনিক ও সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মঙ্গলবার শপথ নিচ্ছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা

সর্বশেষ আপডেট ০৩:৪০:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬