ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিএনপি ও তারেক রহমানকে

ভারতের কংগ্রেস সভাপতির শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:১৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 97

ভারতের কংগ্রেস সভাপতির শুভেচ্ছাভারতের কংগ্রেস সভাপতির শুভেচ্ছা

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ায় বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ভারতের বিরোধী দল কংগ্রেস। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই শুভেচ্ছা বার্তা পাঠান।

খাড়গে লিখেছেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং তারেক রহমানকে সংসদ নির্বাচনে জয়ী হওয়ায় অভিনন্দন। ভারত ও বাংলাদেশের মধ্যে ইতিহাস, ভাষা, সংস্কৃতি এবং আরও অনেক বিষয়ে গভীর ও মিলিত সম্পর্ক রয়েছে। আমাদের অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ সব সময়ই ভারতীয় জনগণের সমর্থন পাবে।”

এ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে। জোট মোট ২১২ আসনে বিজয়ী হয়েছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের মিত্ররা ৭৭ আসনে জয় পেয়েছে।

২০২৪ সালের ছাত্র–জনতা আন্দোলনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে গেলে, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিএনপি ও তারেক রহমানকে

ভারতের কংগ্রেস সভাপতির শুভেচ্ছা

সর্বশেষ আপডেট ১১:১৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬