শিরোনাম
নিজ কেন্দ্রেই পাটওয়ারীর কাছে হারলেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৮:০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / 138
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নিজের কেন্দ্রেই পরাজিত হয়েছেন। প্রাথমিক ভোটগণনায় দেখা গেছে, ধানের শীষ প্রার্থী মাত্র কয়েক ভোটের ব্যবধানে নাসীরুদ্দীন পাটওয়ারীর কাছে হারেছেন।
ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাসের নিজ কেন্দ্র হিসেবে পরিচিত মির্জা আব্বাস মহিলা কলেজে মোট ২,৯৩৩টি ভোটে ধানের শীষ প্রতীকের প্রার্থী মাত্র ৫১৬ ভোট পান। প্রধান প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী ৫২৩ ভোটে জয়লাভ করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজধানীর গুরুত্বপূর্ণ এই আসনে হেভিওয়েট প্রার্থীর নিজ কেন্দ্রে হারের ঘটনা রাজনৈতিক মহলে বিস্ময়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
কেন্দ্রের ফলাফলের সঙ্গে সমর্থক ও ভোটারদের কৌতূহল সন্ধ্যা থেকেই বৃদ্ধি পেয়েছিল, যা শেষ পর্যন্ত নাসীরুদ্দীন পাটওয়ারীর জয় নিশ্চিত করেছে।
Tag :



































