ঢাকা-১৭
তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন চার প্রার্থী

- সর্বশেষ আপডেট ০৮:৫৬:২১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / 80
ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চারজন স্বতন্ত্র প্রার্থী। বুধবার সন্ধ্যায় তারা এ ঘোষণা দেন।
সরে দাঁড়ানো প্রার্থীরা হলেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) প্রেসিডেন্ট এস এম আবুল কালাম আজাদ, ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ, আনারস প্রতীকের মো. রাশেদুল হক এবং আপেল প্রতীকের মঞ্জুর হুমায়ুন।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনি পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম সাংবাদিকদের জানান, তারেক রহমানের সঙ্গে আলোচনার পর চার স্বতন্ত্র প্রার্থী তাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। বিষয়টি তারা নিজেরাই ঘোষণা দেবেন বলে তিনি উল্লেখ করেন।
এ সময় উপস্থিত এস এম আবুল কালাম আজাদ ও শামীম আহমেদ প্রকাশ্যে তারেক রহমানের প্রতি সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। অন্য দুই প্রার্থী মো. রাশেদুল হক ও মঞ্জুর হুমায়ুন মুঠোফোনে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন বলে আবদুস সালাম জানান।

































