ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনি ব্যয়ের হিসাব দাখিলে ব্যর্থ হলে ৭ বছর জেল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৩৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 216

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনি ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনি ব্যয়ের রিটার্ন দাখিলের নির্দেশ দিয়ে বিশেষ পরিপত্র জারি করেছে কমিশন। নির্ধারিত সময়সীমা অমান্য করলে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড ও জরিমানার বিধান প্রয়োগের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রে জানানো হয়, নির্বাচিত প্রার্থীদের নাম সরকারি গেজেটে প্রকাশের পরবর্তী ৩০ দিনের মধ্যে সব প্রার্থীকে—বিজয়ী ও পরাজিত নির্বিশেষে—নির্বাচনি ব্যয়ের রিটার্ন (ফরম-২২) সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে।

পরিপত্রে বলা হয়েছে, যেসব প্রার্থী কোনো এজেন্ট নিয়োগ করেননি, তারা নিজেই এজেন্ট হিসেবে গণ্য হবেন এবং এফিডেভিটসহ নির্ধারিত ফরমে হিসাব জমা দেবেন। একই সঙ্গে রিটার্নের একটি অনুলিপি রেজিস্টার্ড ডাকযোগে নির্বাচন কমিশন সচিবালয়েও পাঠাতে হবে।

নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থী কিংবা যাদের কোনো ব্যয় হয়নি—তাদেরও শূন্য ব্যয় উল্লেখ করে রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। কোনো অবস্থাতেই এ বিধান থেকে অব্যাহতি মিলবে না।

শাস্তির বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৪৪(গ) অনুচ্ছেদ উল্লেখ করে কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করা বা নির্দেশনা লঙ্ঘন করা শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধে দোষী প্রার্থী সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হতে পারেন।

পরিপত্র অনুযায়ী, নির্বাচনি ব্যয় সংক্রান্ত বিধি লঙ্ঘনের ক্ষেত্রে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার সরাসরি মামলা দায়ের করতে পারবেন। এ জন্য কমিশনের পূর্বানুমতির প্রয়োজন হবে না। তবে অপরাধ সংঘটনের ছয় মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে।

স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রার্থীদের জমা দেওয়া ব্যয়ের বিবরণী ও সংশ্লিষ্ট কাগজপত্র এক বছর পর্যন্ত রিটার্নিং অফিসারের কার্যালয়ে সংরক্ষণ করা হবে। সাধারণ মানুষ নির্ধারিত ১০০ টাকা ফি দিয়ে এসব নথি পরিদর্শন করতে পারবেন এবং প্রতি পৃষ্ঠা ১০০ টাকা ফি পরিশোধ করে সত্যায়িত অনুলিপিও সংগ্রহ করতে পারবেন।

ইতোমধ্যে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব ফরম (২২, ২২ক, ২২খ ও ২২গ) রিটার্নিং অফিসারদের কাছে পাঠিয়েছে এবং প্রতিটি প্রার্থী যেন এসব ফরম গ্রহণ করেন, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে গেজেট প্রকাশের ৩০ দিন পর কোন প্রার্থী রিটার্ন দাখিল করেছেন বা করেননি এবং ব্যর্থদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে—সে বিষয়ে কমিশনকে বিস্তারিত জানাতে বলা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নির্বাচনি ব্যয়ের হিসাব দাখিলে ব্যর্থ হলে ৭ বছর জেল

সর্বশেষ আপডেট ০৯:৩৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬