ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার ভোটে চোখ বেইজিং-নয়াদিল্লির, পাল্টাতে পারে আঞ্চলিক হিসাব

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:১১:০১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 164

প্রতীকী ছবি : বাংলা অ্যাফেয়ার্স

বাংলাদেশে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন শুধু দেশের ভেতরের ক্ষমতার রদবদলের প্রশ্ন নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক শক্তির ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

চীন এই অঞ্চলে নিজেদের প্রভাব আরও বিস্তৃত করতে চাইছে, আর একই সময়ে ভারতের সঙ্গে ঢাকার সম্পর্ক স্পষ্ট চাপের মুখে পড়েছে—এই বাস্তবতায় ১২ ফেব্রুয়ারির ভোটকে ঘিরে কূটনৈতিক হিসাব আরও জটিল হয়ে উঠেছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির বিশ্লেষণে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্টে ছাত্রনেতৃত্বাধীন আন্দোলনে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসানের পর এটিই বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীকে একাধিক প্রত্যর্পণ অনুরোধ উপেক্ষা করে ভারত আশ্রয় দিয়ে যাওয়ায় ঢাকার অন্তর্বর্তী সরকার, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে, নয়াদিল্লির প্রতি ক্ষুব্ধ। এর ফলেই চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের পথে হাঁটছে বাংলাদেশ।

১৭ কোটি মানুষের মুসলিমপ্রধান বাংলাদেশ হাসিনার শাসনামলেও চীনের সঙ্গে বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা বজায় রেখেছিল, তবে কৌশলগত অংশীদার হিসেবে ভারতের অবস্থান ছিল প্রাধান্যপূর্ণ।

বিশ্লেষকদের মতে, এখন সেই ভারসাম্য বদলাতে শুরু করেছে। মার্কিন থিংকট্যাংক কাউন্সিল অন ফরেন রিলেশনসের জ্যেষ্ঠ ফেলো জোশুয়া কারলান্টজিক বলেন, অন্তর্বর্তী সরকার এবং ভবিষ্যতের নির্বাচিত সরকার—উভয়ই স্পষ্টভাবে চীনের দিকে ঝুঁকছে। বঙ্গোপসাগরকেন্দ্রিক চীনের কৌশলগত ভাবনায় বাংলাদেশের অবস্থান এখন আরও কেন্দ্রে চলে এসেছে।

ড. ইউনূস দায়িত্ব নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফর হিসেবে চীনকে বেছে নেওয়াও এই পরিবর্তনের ইঙ্গিত দেয়। চলতি বছরের জানুয়ারিতে দুই দেশের মধ্যে একটি নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার আওতায় ভারতের উত্তর সীমান্তের কাছাকাছি প্রস্তাবিত একটি বিমানঘাঁটিতে ড্রোন কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ড. দেলোয়ার হোসেন মনে করেন, নির্বাচনের ফল যাই হোক, বাংলাদেশ–চীন সম্পর্ক আরও গভীর হওয়ার প্রবণতা এখন প্রায় অনিবার্য।

এদিকে শেখ হাসিনার পতনের পর থেকেই ভারত–বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন বাড়ছে। ২০২৪ সালের ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সাম্প্রদায়িক সহিংসতায় প্রায় ৭০ জন সংখ্যালঘু নিহত হয়েছেন। ঢাকা অবশ্য বলছে, ভারত এসব ঘটনা অতিরঞ্জিত করছে।

তবু সম্পর্ক পুরোপুরি ভাঙেনি। জানুয়ারিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নেন।

খালেদা জিয়ার দল বিএনপি নির্বাচনে এগিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে, আর তার ছেলে তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তারেক রহমানকে সমবেদনা জানিয়েছেন।

তবে উত্তেজনা আবার সামনে আসে, যখন এক বাংলাদেশি ক্রিকেটারকে ‘হিন্দুত্ববাদী প্রতিবাদের’ জেরে আইপিএল দল থেকে বাদ দেওয়া হয়। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ ভারত ছাড়া অন্য দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ আয়োজনের আগ্রহ প্রকাশ করে।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রবীণ বিশ্লেষক দোন্থি মনে করেন, শেষ পর্যন্ত উভয় দেশই বাস্তববাদী পথ বেছে নেবে। তার মতে, সম্পর্ক খারাপ রাখার মূল্য দুই পক্ষই বোঝে। একই সঙ্গে পাকিস্তানের সঙ্গেও ঢাকার যোগাযোগ বাড়ছে। এক দশকের বেশি সময় পর জানুয়ারিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, নতুন সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলেও ভারতের সঙ্গে সম্পর্ক পুরোপুরি নষ্ট করবে না।

অবসরপ্রাপ্ত কূটনীতিক হুমায়ুন কবীর বলেন, নির্বাচনের পর একটি নির্বাচিত সরকার এলে, বিশেষ করে বিএনপি ক্ষমতায় এলে, ভারত–বাংলাদেশ সম্পর্ক আরও স্থিতিশীল হতে পারে। এমনকি জামায়াতে ইসলামীও এবারের প্রচারে ভারতের প্রতি তুলনামূলক বাস্তববাদী অবস্থান নিয়েছে।

তীব্র রাজনৈতিক বক্তব্যের আড়ালেও বাস্তবতা হলো—দুই দেশের সম্পর্কের ভিত্তি এখনও অটুট। বাণিজ্য সচল রয়েছে, আর হাসিনা সরকারের সময়কার বহু দ্বিপাক্ষিক চুক্তির মধ্যে কেবল ভারতের টাগবোট কেনার চুক্তিটিই বাতিল হয়েছে।

ভারতের সাবেক কূটনীতিক দিলীপ সিনহার ভাষায়, চীন দ্রুত অবকাঠামো দিতে পারলেও বিদ্যুৎ ও গার্মেন্টস খাতের জন্য প্রয়োজনীয় কাঁচামালে ভারতের বিকল্প নেই।

বিশ্লেষকদের মতে, চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়া মানেই ভারতের সঙ্গে শত্রুতা নয়। হুমায়ুন কবীরের কথায়, এটি ‘একটা না হলে আরেকটা’ ধরনের পরিস্থিতি নয়—বাংলাদেশ চাইলে দুই দিকের সম্পর্কই একসঙ্গে সামলাতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকার ভোটে চোখ বেইজিং-নয়াদিল্লির, পাল্টাতে পারে আঞ্চলিক হিসাব

সর্বশেষ আপডেট ০৯:১১:০১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬