ঢাকা ১০:১১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন শান্তিপূর্ণ হবে: ইসি মাছউদ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:১৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 80

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হয়েছে এবং কোনো শঙ্কার কারণ নেই। দেশের রাজনৈতিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন তুলনামূলক ভালো এবং নির্বাচন কমিশন কোনো পক্ষের চাপের মধ্যে নেই।

শনিবার বিকেলে রংপুর সার্কিট হাউজে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি বলেন, “নির্বাচন কমিশন সবসময় নিরপেক্ষ এবং দেশের ভোটারদের জন্য নির্ভরযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না।”

তিনি আরও জানান, নির্বাচনের জন্য নিয়োজিত ১৮ লাখ কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও আনসার সবাই দায়িত্বপূর্ণভাবে কাজ করছেন। দেশের ভোটের সংস্কৃতি ও রাজনৈতিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে, বড় দুই দলের নেতা কমিশনের নির্দেশ অনুযায়ী পোস্টার অপসারণ এবং সফর বাতিল করেছেন।

ইসি মাছউদ বলেন, রাজনৈতিক দলের মধ্যে যে কথাবার্তা হচ্ছে, তা ভোটযুদ্ধের অংশ এবং রাজনৈতিক কৌশল। দেশের সব ধরনের সহিংসতা ও হত্যার নিন্দা জানানো হয়েছে। শহীদ শরিফ ওসমান হাদির হত্যার তদন্তও সুষ্ঠুভাবে করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য এবং রংপুর জেলার ৬টি সংসদীয় আসনের দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। এছাড়া আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নির্বাচন শান্তিপূর্ণ হবে: ইসি মাছউদ

সর্বশেষ আপডেট ০৮:১৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬