ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাদি হত্যার বিচার নিশ্চিত করা হবে: জামায়াত আমির

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:৫৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 141

আরেকটা ৫ আগস্ট হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি ঝালকাঠির গর্ব এবং দেশের সাহসী সন্তান ছিলেন। শুক্রবার ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় তিনি প্রতিশ্রুতি দেন, “ইনশাআল্লাহ, আমরা সরকার গঠন করতে পারলে হাদি হত্যার সঠিক বিচার অবশ্যই করা হবে।”

শফিকুর রহমান বলেন, শহীদ হাদি আধিপত্যবাদমুক্ত এবং বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। এই স্বপ্ন বাস্তবায়নের লড়াই করতে গিয়ে তার জীবননাশ হয়েছে। “হাদির রক্তের দায় রাষ্ট্রকে নিতেই হবে। বিচারহীনতার যে সংস্কৃতি দেশে চালু রয়েছে, তা চলতে দেওয়া হবে না। জোট সরকার গঠন করলে পরিবার শুধু সান্ত্বনা নয়, ন্যায়বিচার পাবে।”

জামায়াত আমির আরও বলেন, দেশে ন্যায় নেই, চলছে শুধু বেইনসাফ। গরিব মানুষ আদালতে বিচার পায় না, নিপীড়িত মানুষের অধিকার ফেরে না। “নির্যাতিত মা-বোনেরা বছরের পর বছর ঘুরেও বিচার পায় না। এই বেইনসাফের রাজনীতি আমরা আর চলতে দেব না। ইনশাআল্লাহ, সরকার গঠন করলে বেইনসাফকে চিরতরে মাটি চাপা দেওয়া হবে।”

দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারিত্ব নিয়ে তিনি সরাসরি অভিযোগ করেন, “বিগত শাসনামলে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই টাকা জনগণের। রাষ্ট্রীয়ভাবে আমরা অর্থ উদ্ধার শুরু করব। প্রয়োজনে মুখের ভেতর থেকে পেট পর্যন্ত ঢুকিয়ে হলেও দেশের টাকা আদায় করা হবে। দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না।”

রাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর মর্যাদা ও সন্মান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে শফিকুর রহমান বলেন, “যারা দেশ রক্ষার জন্য জীবন বাজি রেখে কাজ করেন, তাদের প্রাপ্য সম্মান নিশ্চিত করতে হবে। এতে তারা আরও সাহস ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন।”

নির্বাচন সংক্রান্ত বক্তব্যে তিনি বলেন, “ভোটকেন্দ্র দখল করতে যারা আসে, তাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। ইনসাফের পক্ষে দাঁড়ানো কোনো অপরাধ নয়। মামলা করতে এলে বলবেন—শফিকুর রহমানের নামেই মামলা করুন। ভয় দেখিয়ে ভোটাধিকার কেড়ে নেওয়ার দিন শেষ।”

নারী নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, “আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে মা-বোনদের ইজ্জতের কোনো গ্যারান্টি নেই। একজন নারী ঘরে, বাইরে, কর্মক্ষেত্রে ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদে চলাফেরা করতে পারবে।”

যুব সমাজের ভূমিকাও তিনি তুলে ধরেন। শফিকুর রহমান বলেন, “জুলাই আন্দোলনে যুবকরা না নামলে ২০৪১ পর্যন্ত দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিত না। দেশের পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি যুবসমাজ। খুব শিগগিরই তাদের হাতে দেশের দায়িত্ব তুলে দিতে চাই।”

উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “কোন এলাকা কার আসন, কে ক্ষমতায় আছে—এসব বিবেচনায় উন্নয়ন হবে না। মানুষের ন্যায্য চাহিদা যেখানে থাকবে, সেখানেই সমান বরাদ্দ দেওয়া হবে।”

জনসভায় তিনি ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন। অনুষ্ঠানে ছিলেন জাতীয় নাগরিক পার্টির ডেপুটি চিফ অর্গানাইজার ডা. মাহমুদা আলম মিতু, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, প্রার্থী এস এম নেয়ামুল করিম, ড. ফয়জুল হক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, এবি শ্রমিক পার্টির যুগ্ম সমন্বয়ক শেখ জামাল হোসেন ও ঝালকাঠি এনসিপির আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হাদি হত্যার বিচার নিশ্চিত করা হবে: জামায়াত আমির

সর্বশেষ আপডেট ০৮:৫৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬