ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইনকিলাব মঞ্চের বিক্ষোভে পুলিশ গুলি ব্যবহার করেনি :অন্তর্বর্তী সরকার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৪৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 166

সরকার

অন্তর্বর্তী সরকার জানিয়েছে , শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শুক্রবার বিক্ষোভরত ইনকিলাব মঞ্চের কর্মীদের ওপর কোনো গুলি ছোড়া হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ কেবল সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) একটি সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার নিশ্চিত করেছেন, বিক্ষোভকারীরা যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী শুধু জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ৫ ফেব্রুয়ারি বিকেল থেকে ইনকিলাব মঞ্চের ব্যানারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু হয়। যমুনা ও সংলগ্ন এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ থাকলেও প্রথমে পুলিশ কোনো বলপ্রয়োগ করেনি। পরে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে অগ্রসর হলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থা নিয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের তথ্যমতে, এই ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ ২৩ জন চিকিৎসা নিয়েছেন, কিন্তু কারও শরীরে গুলির আঘাত নেই। সরকার আরও জানিয়েছে, বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বল প্রয়োগের যে অভিযোগ এসেছে তা সত্য নয়।

বিবৃতিতে বলা হয়েছে, আসন্ন নির্বাচনের সংবেদনশীল সময়ে সরকার সবাইকে ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতার আহ্বান জানিয়েছে। দেশের প্রায় ১৮ কোটি মানুষ এই নির্বাচনের অপেক্ষায় রয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ও বাংলাদেশের দিকে দৃষ্টি রাখছে। সরকার আশ্বাস দিয়েছে, দেশব্যাপী নির্বাচন সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে, যা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ধরা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইনকিলাব মঞ্চের বিক্ষোভে পুলিশ গুলি ব্যবহার করেনি :অন্তর্বর্তী সরকার

সর্বশেষ আপডেট ০৭:৪৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬